৩৮/১৬. অধ্যায়ঃ
যে ব্যক্তি নাবী (সাঃ)-কে গালি দেয় তার শাস্তি
সুনানে নাসাঈ : ৪০৭০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৭০
أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا عَبَّادُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنِي إِسْرَائِيلُ، عَنْ عُثْمَانَ الشَّحَّامِ قَالَ: كُنْتُ أَقُودُ رَجُلًا أَعْمَى فَانْتَهَيْتُ إِلَى عِكْرِمَةَ، فَأَنْشَأَ يُحَدِّثُنَا قَالَ: حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ، أَنَّ أَعْمَى كَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَتْ لَهُ أُمُّ وَلَدٍ، وَكَانَ لَهُ مِنْهَا ابْنَانِ، وَكَانَتْ تُكْثِرُ الْوَقِيعَةَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَسُبُّهُ، فَيَزْجُرُهَا فَلَا تَنْزَجِرُ، وَيَنْهَاهَا فَلَا تَنْتَهِي، فَلَمَّا كَانَ ذَاتَ لَيْلَةٍ ذَكَرْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَقَعَتْ فِيهِ، فَلَمْ أَصْبِرْ أَنْ قُمْتُ إِلَى الْمِغْوَلِ، فَوَضَعْتُهُ فِي بَطْنِهَا، فَاتَّكَأْتُ عَلَيْهِ فَقَتَلْتُهَا، فَأَصْبَحَتْ قَتِيلًا، فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَمَعَ النَّاسَ وَقَالَ: «أَنْشُدُ اللَّهَ رَجُلًا لِي عَلَيْهِ حَقٌّ، فَعَلَ مَا فَعَلَ إِلَّا قَامَ» فَأَقْبَلَ الْأَعْمَى يَتَدَلْدَلُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنَا صَاحِبُهَا كَانَتْ أُمَّ وَلَدِي، وَكَانَتْ بِي لَطِيفَةً رَفِيقَةً، وَلِي مِنْهَا ابْنَانِ مِثْلُ اللُّؤْلُؤَتَيْنِ، وَلَكِنَّهَا كَانَتْ تُكْثِرُ الْوَقِيعَةَ فِيكَ وَتَشْتُمُكَ، فَأَنْهَاهَا فَلَا تَنْتَهِي، وَأَزْجُرُهَا فَلَا تَنْزَجِرُ، فَلَمَّا كَانَتِ الْبَارِحَةُ ذَكَرَتْكَ فَوَقَعَتْ فِيكَ، فَقُمْتُ إِلَى الْمِغْوَلِ فَوَضَعْتُهُ فِي بَطْنِهَا، فَاتَّكَأْتُ عَلَيْهَا حَتَّى قَتَلْتُهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا اشْهَدُوا أَنَّ دَمَهَا هَدَرٌ»
উসমান শাহ্হাম (রহঃ) হতে বর্ণিতঃ
আমি এক অন্ধ লোকের চালক ছিলাম। একদিন তাকে নিয়ে ইকরিমা (রহঃ)-এর কাছে গেলাম। তিনি আমাদের কাছে বর্ণনা করলেন যে, ইবনু আব্বাস (রাঃ) বলেন: রাসূলুল্লাহ (ﷺ)-এর সময় এক অন্ধ লোকের এক দাসী ছিল, যার গর্ভে তার দুই ছেলে জন্মেছিল। সে দাসী সবসময় রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা উল্লেখ করে তাঁকে মন্দ বলত। অন্ধ ব্যক্তিটি তাকে এজন্য তিরস্কার করত, কিন্তু সে তাতে ভ্রুক্ষেপ করত না। তাকে নিষেধ করত, কিন্তু সে তা উপেক্ষা করত।অন্ধ লোকটি বলেন: একরাতে আমি নাবী (ﷺ) এর কথা উল্লেখ করলে সে তাঁকে ভর্ৎসনা করতে শুরু করল। আমার তা সহ্য হলো না বিধায় আমি একটি তরবারি দিয়ে তার পেটে বিদ্ধ করে তাকে হত্যা করলাম। তাতে সে মারা গেল। ভোরে লোকজন তাকে মৃতাবস্থায় দেখে ব্যাপারটি নাবী (ﷺ) এর খিদমতে জানালো। তিনি (ﷺ) সকল লোককে একত্র করে বললেন: আমি আল্লাহর শপথ দিয়ে ঐ ব্যক্তিকে বলছি, যে এমন কাজ করেছে সে আসুক।এ কথা শুনে ঐ অন্ধ ব্যক্তি উঠে এসে উপস্থিত হয়ে বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ) আমি এই কাজ করেছি। সে আমার দাসী ছিল, আমার অত্যন্ত প্রিয় ও পরম সঙ্গিনী ছিল। তার গর্ভে আমার দুটি ছেলে জন্মেছে, যারা মুক্তার মতো। কিন্তু সে প্রায় আপনাকে গাল-মন্দ করত। আমি নিষেধ করলেও সে উপেক্ষা করত। তিরস্কার করলেও সে বিরত হতো না। অবশেষে গত রাতে আমি আপনার কথা উল্লেখ করলে সে আপনাকে গাল-মন্দ করতে আরম্ভ করল। তখন আমি একটি অস্ত্র উঠিয়ে তার পেটে রেখে চেপে ধরি, ফলে সে মারা যায়।রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমরা সাক্ষী থাক, ঐ দাসীর কোন রক্তপণ নেই।
