৪৬/৩২. অধ্যায়ঃ

খালিদ আল হায্যা' (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮০১

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ رَاشِدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قُتِلَ خَطَأً فَدِيَتُهُ مِائَةٌ مِنَ الْإِبِلِ ثَلَاثُونَ بِنْتَ مَخَاضٍ، وَثَلَاثُونَ بِنْتَ لَبُونٍ، وَثَلَاثُونَ حِقَّةً، وَعَشَرَةُ بَنِي لَبُونٍ ذُكُورٍ» قَالَ: وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَوِّمُهَا عَلَى أَهْلِ الْقُرَى أَرْبَعَ مِائَةِ دِينَارٍ أَوْ عِدْلَهَا مِنَ الْوَرِقِ، وَيُقَوِّمُهَا عَلَى أَهْلِ الْإِبِلِ، إِذَا غَلَتْ رَفَعَ فِي قِيمَتِهَا، وَإِذَا هَانَتْ نَقَصَ مِنْ قِيمَتِهَا عَلَى نَحْوِ الزَّمَانِ، مَا كَانَ فَبَلَغَ قِيمَتُهَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا بَيْنَ الْأَرْبَعِ مِائَةِ دِينَارٍ إِلَى ثَمَانِ مِائَةِ دِينَارٍ أَوْ عِدْلِهَا مِنَ الْوَرِقِ، قَالَ: وَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ مَنْ كَانَ عَقْلُهُ فِي الْبَقَرِ عَلَى أَهْلِ الْبَقَرِ مِائَتَيْ بَقَرَةٍ، وَمَنْ كَانَ عَقْلُهُ فِي الشَّاةِ أَلْفَيْ شَاةٍ، وَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْعَقْلَ مِيرَاثٌ بَيْنَ وَرَثَةِ الْقَتِيلِ عَلَى فَرَائِضِهِمْ، فَمَا فَضَلَ فَلِلْعَصَبَةِ، وَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَعْقِلَ عَلَى الْمَرْأَةِ عَصَبَتُهَا مَنْ كَانُوا، وَلَا يَرِثُونَ مِنْهُ شَيْئًا إِلَّا مَا فَضَلَ عَنْ وَرَثَتِهَا، وَإِنْ قُتِلَتْ فَعَقْلُهَا بَيْنَ وَرَثَتِهَا وَهُمْ يَقْتُلُونَ قَاتِلَهَا

আমর ইব্‌ন শুআয়ব (রাঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে হতে বর্ণিতঃ

আমর ইবনু শু'আয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যাকে ভুলবশত হত্যা করা হয়, তার দিয়াত একশত উট; ত্রিশটি এক বছর বয়সের, ত্রিশটি দুই বছর বয়সের, ত্রিশটি তিন বছর বয়সের আর দশটি দু’বছর বয়সের নর-উট।রাবী বলেন: রাসূলুল্লাহ (ﷺ) শহরবাসীর ক্ষেত্রে এর মূল্য নির্ধারণ করতেন- চারশত দিনার অথবা সমমূল্যের রৌপ্য। আর তিনি (ﷺ) উটের মালিকদের ক্ষেত্রে সময়ানুযায়ী এর মূল্য ধার্য করতেন, অর্থাৎ যখন উটের মূল্য বৃদ্ধি পেত, তখন এর মূল্যও বৃদ্ধি পেত; আর যখন সস্তা হতো, তখন এর দামও কম হতো। রাসূলুল্লাহ (ﷺ) এর সময়ে ঐ সকল উটের মূল্য চারশত দিনার হতে আটশত দিনার পর্যন্ত হতো। অথবা অনুরূপ মূল্যের রৌপ্য।রাবী বলেন: রাসূলুল্লাহ (ﷺ) গরুর মালিকদের জন্য দিয়াত ধার্য করতেন দুইশত গরু। আর ছাগলের মালিকদের জন্য দুই হাজার ছাগল। তিনি (ﷺ) নির্দেশ দিয়েছেন যে, দিয়াতের মাল নিহত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে ফরজ অনুযায়ী ভাগ-বণ্টন করা হবে। নির্ধারিত অংশ দিয়ে দেয়ার পর যা অবশিষ্ট থাকবে, তা পাবে আসাবাগণ। রাসূলুল্লাহ (ﷺ) নারীদের ক্ষেত্রে আদেশ করেছেন যে, তাদের দিয়াতের ভার বহন করবে তাদের আসাবাগণ, তারা যেই হোক তবে তারা তার প্রাপ্য দিয়াতের কোন মীরাস পাবে না। তবে নির্ধারিত অংশ দিয়ে দেয়ার পর কিছু অবশিষ্ট থাকলে তারা পাবে। যদি নারীকে হত্যা করা হয়, তাহলে তার দিয়াত তার ওয়ারিসদের মধ্যে বণ্টন হবে এবং তারা-ই হত্যাকারীর বিরুদ্ধে কাউকে হত্যা করতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন