৫১/১৩. অধ্যায়ঃ
অপারগতা হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ৫৪৫৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪৫৮
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَاضِرٌ، قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ الْأَحْوَلُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: لَا أُعَلِّمُكُمْ إِلَّا مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَالْهَرَمِ، وَعَذَابِ الْقَبْرِ، اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَعِلْمٍ لَا يَنْفَعُ، وَدَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا»
যায়দ ইব্ন আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি কি তোমাদেরকে তা-ই শিক্ষা দিব না, যা রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে শিক্ষা দিতেন, তিনি বলতেন:"আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়াল হারামি, ওয়া আজাবিল কোবরি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, ওয়া যাক্কিহা আনতা খাইরু মান যাক্কাহা, আনতা ওয়ালিইউহা ওয়া মাওলায়াহা, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন কাল্বিন লা ইয়াখশাউ, ওয়া মিন নাফসিন লা তাশবাউ, ওয়া ইলমিন লা ইয়ানফাউ, ওয়া দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা"(হে আল্লাহ! আমি অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, অতি বার্ধক্য এবং কবরের আজাব হতে আপনার আশ্রয় চাই। হে আল্লাহ! আমার আত্মাকে পরহেযগারিতা দান করুন এবং একে পবিত্র করুন; আপনি উত্তম পবিত্রকারী এবং আপনিই এর অভিভাবক। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই এমন অন্তর থেকে যা ভীতিশীল নয়, এমন নফস থেকে যা তৃপ্ত হয় না, এমন ইলম থেকে যা উপকার করে না এবং এমন দোয়া থেকে যা কবুল হয় না।)
