৫১/১৪. অধ্যায়ঃ
অপমানিত হওয়া থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ৫৪৬২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪৬২
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ نَصْرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ إِسْحَقَ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْقِلَّةِ، وَالْفَقْرِ، وَالذِّلَّةِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলতেনঃ“আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কিল্লাতি, ওয়াল ফাকরি, ওয়ায্যিল্লাতি, ওয়া আউযুবিকা আন আজলিমা আও উজলাম”[হে আল্লাহ! আমি আপনার কাছে স্বল্পতা, দারিদ্র্য ও অপমান থেকে আশ্রয় চাই। আমি অত্যাচার করা ও অত্যাচারিত হওয়া থেকে আপনার নিকট আশ্রয় চাই]।
