১২/৬৬. অধ্যায়ঃ
সাজদায় অন্য প্রকার দু'আ
সুনানে নাসাঈ : ১১২৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১২৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، قَالَ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ عَنْهَا: فَقَدْتُ رَسُولَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَضْجَعِهِ فَجَعَلْتُ أَلْتَمِسُهُ، وَظَنَنْتُ أَنَّهُ أَتَى بَعْضَ جَوَارِيهِ، فَوَقَعَتْ يَدِي عَلَيْهِ وَهُوَ سَاجِدٌ وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِي مَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
(এক রাতে) আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর বিছানায় না পেয়ে হাতড়িয়ে সন্ধান করতে লাগলাম। আমি মনে করেছিলাম তিনি তাঁর কোন দাসীর কাছে গিয়ে থাকবেন। এমতাবস্থায় আমার হাত তাঁর উপর পড়ল, তখন তিনি সিজদায় থেকে বলেছিলেন- “আল্লাহুম্মাগফিরলী মা আসরারতু ওয়ামা আ'লানতু" (হে আল্লাহ! তুমি আমার গোপনে ও প্রকাশ্যে কৃত অপরাধ ক্ষমা কর)।
