২১/১১৯. অধ্যায়ঃ
প্রথমে যাকে কাপড় পরিধান করানো হবে তার বর্ণনা
সুনানে নাসাঈ : ২০৮৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০৮৭
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ، وَوَهْبُ بْنُ جَرِيرٍ، وَأَبُو دَاوُدَ، عَنْ شُعْبَةَ، عَنْ الْمُغِيرَةِ بْنِ النُّعْمَانِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَوْعِظَةِ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ مَحْشُورُونَ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ عُرَاةً»، قَالَ أَبُو دَاوُدَ: حُفَاةً غُرْلًا، وَقَالَ وَكِيعٌ وَوَهْبٌ: عُرَاةً غُرْلًا، {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ} [الأنبياء: 104]قَالَ: «أَوَّلُ مَنْ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَامُ، وَإِنَّهُ سَيُؤْتَى» - قَالَ أَبُو دَاوُدَ: «يُجَاءُ»، وَقَالَ وَهْبٌ وَوَكِيعٌ -: " سَيُؤْتَى بِرِجَالٍ مِنْ أُمَّتِي فَيُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ: «رَبِّ أَصْحَابِي»، فَيُقَالُ: إِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ، فَأَقُولُ كَمَا قَالَ الْعَبْدُ الصَّالِحُ: {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي} [المائدة: 117] إِلَى قَوْلِهِ {وَإِنْ تَغْفِرْ لَهُمْ} [المائدة: 118] الْآيَةَ، فَيُقَالُ: إِنَّ هَؤُلَاءِ لَمْ يَزَالُوا مُدْبِرِينَ "، قَالَ أَبُو دَاوُدَ: «مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) উপদেশ দিতে দাঁড়িয়ে বললেনঃ হে লোক সকল! তোমরা আল্লাহ তা‘আলার নিকট একত্রিত হবে উলঙ্গ অবস্থায়। আবূ দাউদ (রহঃ)-এর বর্ণনায় আছে, খালি পায়ে ও খৎনাহীন অবস্থায়। আর ওয়াকী‘ ও ওয়াহ্ব (রহঃ)-এর বর্ণনায় রয়েছে, নগ্নদেহে এবং খৎনাহীন অবস্থায়।كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ‘‘যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে আবার সৃষ্টি করব’’- (সূরা আল আম্বিয়া ২১: ১০৪)। তিনি (ﷺ) বললেন, কেয়ামতের দিন প্রথম যাকে কাপড় পরিধান করানো হবে তিনি ইব্রাহীম (আঃ) এবং তাঁকে আনা হবে। ওয়াহ্ব এবং ওয়াকী‘ (রহঃ)-এর বর্ণনায় আছে, আমার উম্মতের কিছু লোককে বাম পাশে অবস্থানকারীদের মধ্যে আনা হবে। তখন আমি বলব, ‘হে আল্লাহ! এরা তো আমার উম্মত।’ বলা হবে, আপনি জানেন না এরা আপনার পরে দ্বীনে কি নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল। তখন আমি এক সৎকর্মশীল বান্দা যেভাবে বলেছিলেন তদ্রূপ বলবঃوَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ‘‘আর তাদের কাজকর্মের ব্যাপারে সাক্ষী ছিলাম যতদিন আমি তাদের মাঝে ছিলাম’’- (সূরা আল-মায়েদা ৫ : ১১৭)। অতঃপর এ পর্যন্ত বলেন,وَإِنْ تَغْفِرْ لَهُمْ‘‘আর যদি তাদেরকে ক্ষমা কর’’- (সূরা আল-মায়েদা ৫:১১৮)। তখন বলা হবে যে, এরা সর্বদা পেছনে থাকত। আবূ দাউদ (রহঃ)-এর বর্ণনায় আছে তারা মুরতাদ হয়ে গিয়েছিল আপনি তাদের ছেড়ে আসার পর।
