২৩/৯৪. অধ্যায়ঃ
চাওয়া ব্যতীত আল্লাহ তা'আলা যাকে কোনো ধন-সম্পদ দান করেন তার প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ২৬০৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬০৫
أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَبُو عُبَيْدِ اللَّهِ الْمَخْزُومِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ، عَنْ حُوَيْطِبِ بْنِ عَبْدِ الْعُزَّى، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ السَّعْدِيِّ، أَنَّهُ قَدِمَ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ مِنَ الشَّامِ فَقَالَ: أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَعْمَلُ عَلَى عَمَلٍ مِنْ أَعْمَالِ الْمُسْلِمِينَ، فَتُعْطَى عَلَيْهِ عُمَالَةً، فَلَا تَقْبَلُهَا، قَالَ: أَجَلْ إِنَّ لِي أَفْرَاسًا، وَأَعْبُدًا، وَأَنَا بِخَيْرٍ، وَأُرِيدُ أَنْ يَكُونَ عَمَلِي صَدَقَةً عَلَى الْمُسْلِمِينَ، فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: إِنِّي أَرَدْتُ الَّذِي أَرَدْتَ، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُعْطِينِي الْمَالَ، فَأَقُولُ أَعْطِهِ، مَنْ هُوَ أَفْقَرُ إِلَيْهِ مِنِّي، وَإِنَّهُ أَعْطَانِي مَرَّةً مَالًا، فَقُلْتُ لَهُ، أَعْطِهِ، مَنْ هُوَ أَحْوَجُ إِلَيْهِ مِنِّي، فَقَالَ: «مَا آتَاكَ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ هَذَا الْمَالِ مِنْ غَيْرِ مَسْأَلَةٍ، وَلَا إِشْرَافٍ، فَخُذْهُ، فَتَمَوَّلْهُ، أَوْ تَصَدَّقْ بِهِ، وَمَا لَا فَلَا تُتْبِعْهُ نَفْسَكَ»
আবদুল্লাহ ইব্ন সাদী (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি একবার সিরিয়া থেকে উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর কাছে এলেন। তিনি তাঁকে বললেন, আমি শুনেছি যে, তুমি মুসলিমদের কোনো কাজ (যাকাত আদায়) কর কিন্তু তোমাকে এজন্য পারিশ্রমিক দেয়া হলে তা গ্রহণ কর না? তিনি বললেন, হ্যাঁ। আমার কিছু ঘোড়া এবং দাস-দাসী রয়েছে এবং আমি স্বচ্ছল অবস্থায় আছি। তাই আমার কাজ মুসলিমদের জন্য সদাকাহ স্বরূপ।উমর (রাঃ) তাঁকে বললেন, তুমি যা ইচ্ছা করেছ আমিও তাই করেছিলাম, কিন্তু নবী (ﷺ) আমাকে সম্পদ (বিনিময়) দিলে, আমি বলতাম: যে ব্যক্তি আমার থেকেও বেশি অভাবী আপনি এই (মাল) তাকে দিন। তিনি আমাকে একবার কিছু (মাল) দিলে আমি তাঁকে বললাম, এই (মাল) আমার থেকে বেশি অভাবীকে দিন। তিনি বললেন, তোমার চাওয়া এবং লালসা ব্যতীত যে মাল মহান আল্লাহ তোমাকে দেন তা গ্রহণ করবে এবং ইচ্ছা করলে তা রেখে দেবে নয় তো সদাকাহ্ করে দেবে। আর যা তেমন (লোভবিহীন) নয় তার প্রতি তুমি আকৃষ্ট হবে না।
