২৩/৯৪. অধ্যায়ঃ
চাওয়া ব্যতীত আল্লাহ তা'আলা যাকে কোনো ধন-সম্পদ দান করেন তার প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ২৬০৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬০৬
أَخْبَرَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنْ الزُّبَيْدِيِّ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ، أَنَّ حُوَيْطِبَ بْنَ عَبْدِ الْعُزَّى أَخْبَرَهُ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ السَّعْدِيِّ، أَخْبَرَهُ أَنَّهُ قَدِمَ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي خِلَافَتِهِ، فَقَالَ لَهُ عُمَرُ: أَلَمْ أُحَدَّثْ أَنَّكَ تَلِي مِنْ أَعْمَالِ النَّاسِ أَعْمَالًا، فَإِذَا أُعْطِيتَ الْعُمَالَةَ رَدَدْتَهَا فَقُلْتُ بَلَى، فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: فَمَا تُرِيدُ إِلَى ذَلِكَ، فَقُلْتُ: لِي أَفْرَاسٌ وَأَعْبُدٌ وَأَنَا بِخَيْرٍ، وَأُرِيدُ أَنْ يَكُونَ عَمَلِي صَدَقَةً عَلَى الْمُسْلِمِينَ، فَقَالَ لَهُ عُمَرُ: فَلَا تَفْعَلْ فَإِنِّي كُنْتُ أَرَدْتُ مِثْلَ الَّذِي أَرَدْتَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُعْطِينِي الْعَطَاءَ، فَأَقُولُ أَعْطِهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذْهُ فَتَمَوَّلْهُ، أَوْ تَصَدَّقْ بِهِ مَا جَاءَكَ مِنْ هَذَا الْمَالِ، وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ، وَلَا سَائِلٍ فَخُذْهُ، وَمَا لَا فَلَا تُتْبِعْهُ نَفْسَكَ»
আবদুল্লাহ ইব্ন সাদী (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি একবার সিরিয়া থেকে উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর কাছে এলেন। তিনি তাঁকে বললেন, আমি শুনেছি যে, তুমি মুসলিমদের কোনো কাজ (যাকাত আদায়) কর কিন্তু তোমাকে এজন্য পারিশ্রমিক দেয়া হলে তা গ্রহণ কর না? তিনি বললেন, হ্যাঁ। আমার কিছু ঘোড়া এবং দাস-দাসী রয়েছে এবং আমি স্বচ্ছল অবস্থায় আছি। তাই আমার কাজ মুসলিমদের জন্য সদাকাহ স্বরূপ।উমর (রাঃ) তাঁকে বললেন, তুমি যা ইচ্ছা করেছ আমিও তাই করেছিলাম, কিন্তু নবী (ﷺ) আমাকে সম্পদ (বিনিময়) দিলে, আমি বলতাম : যে ব্যক্তি আমার থেকেও বেশি অভাবী আপনি এই (মাল) তাকে দিন। তিনি আমাকে একবার কিছু (মাল) দিলে আমি তাঁকে বললাম, এই (মাল) আমার থেকেও বেশি অভাবীকে দিন। তিনি বললেন, তোমার চাওয়া এবং লালসা ব্যতীত যে মাল মহান আল্লাহ তোমাকে দেন তা গ্রহণ করবে এবং ইচ্ছা করলে তা রেখে দেবে নয় তো সদাকাহ করে দেবে। আর যা তেমন (লোভবিহীন) নয় তার প্রতি তুমি আকৃষ্ট হবে না।
