২৭/৩২. অধ্যায়ঃ

ঈলা প্রসঙ্গ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৫৫

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَكَمِ الْبَصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو يَعْفُورٍ، عَنْ أَبِي الضُّحَى، قَالَ: - تَذَاكَرْنَا الشَّهْرَ عِنْدَهُ، فَقَالَ بَعْضُنَا: ثَلَاثِينَ، وَقَالَ بَعْضُنَا: تِسْعًا وَعِشْرِينَ - فَقَالَ أَبُو الضُّحَى: حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، قَالَ: أَصْبَحْنَا يَوْمًا وَنِسَاءُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْكِينَ عِنْدَ كُلِّ امْرَأَةٍ مِنْهُنَّ أَهْلُهَا، فَدَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا هُوَ مَلْآنٌ مِنَ النَّاسِ، قَالَ: فَجَاءَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ فَصَعِدَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي عُلِّيَّةٍ لَهُ، فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يُجِبْهُ أَحَدٌ، ثُمَّ سَلَّمَ فَلَمْ يُجِبْهُ أَحَدٌ، ثُمَّ سَلَّمَ فَلَمْ يُجِبْهُ أَحَدٌ، فَرَجَعَ، فَنَادَى بِلَالًا، فَدَخَلَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَطَلَّقْتَ نِسَاءَكَ؟ فَقَالَ: «لَا، وَلَكِنِّي آلَيْتُ مِنْهُنَّ شَهْرًا» فَمَكَثَ تِسْعًا وَعِشْرِينَ، ثُمَّ نَزَلَ فَدَخَلَ عَلَى نِسَائِهِ

আবু যুহা (রহঃ) হতে বর্ণিতঃ

আবু ইয়া‘ফুর (রহঃ) বলেছেন: আমরা তাঁর নিকট মাসের উল্লেখ করলে আমাদের কেউ বলল: মাস ত্রিশ দিনের হয়ে থাকে; আর কেউ বলল, ঊনত্রিশ দিনের। এর মধ্যে আবু দুহা বললেন: ইবন আব্বাস (রাঃ) আমাদের নিকট বর্ণনা করেছেন। একদিন আমরা এমন অবস্থায় সকাল করলাম যে, নবি (ﷺ)-এর স্ত্রীগণ কাঁদছেন এবং তাঁদের প্রত্যেকের কাছে উপস্থিত রয়েছে তাঁদের পরিবার। এরপর আমি মসজিদে গিয়ে দেখি সেখানে লোক সমাগমে পূর্ণ। এরপর উমর (রাঃ) এসে নবি (ﷺ) যে মাচার উপর ছিলেন সেখানে গেলেন। তিনি তাঁকে সালাম দিলেন কিন্তু কেউই সালামের জবাব দিল না। তিনি আবার সালাম দিলেন, এবারও কেউ জবাব দিল না। তিনি আবারও সালাম দিলেন, এবারও কেউই জবাব দিল না। বিধায় তিনি ফিরে এসে বিলালকে ডাকলেন। তিনি নবি (ﷺ)-এর কাছে গিয়ে বললেন, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? তিনি (ﷺ) বললেন: না বরং আমি তাঁদের হতে এক মাসের জন্য ঈলা করেছি। তিনি (ﷺ) ঊনত্রিশ দিন অবস্থান করার পর তাঁর স্ত্রীদের কাছে যান।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন