৪২/১. অধ্যায়ঃ
হাদিস ৪২২৬
সুনানে নাসাঈ : ৪২২৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২২৬
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ يَعْنِي ابْنَ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى وَهُوَ ابْنُ زُرَارَةَ بْنِ كُرَيْمِ بْنِ الْحَارِثِ بْنِ عَمْرٍو الْبَاهِلِيُّ قَالَ: سَمِعْتُ أَبِي يَذْكُرُ، أَنَّهُ سَمِعَ جَدَّهُ الْحَارِثَ بْنَ عَمْرٍو يُحَدِّثُ، أَنَّهُ لَقِيَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ، وَهُوَ عَلَى نَاقَتِهِ الْعَضْبَاءِ، فَأَتَيْتُهُ مِنْ أَحَدِ شِقَّيْهِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي اسْتَغْفِرْ لِي، فَقَالَ: «غَفَرَ اللَّهُ لَكُمْ» ثُمَّ أَتَيْتُهُ مِنَ الشِّقِّ لْآخَرِ، أَرْجُو أَنْ يَخُصَّنِي دُونَهُمْ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، اسْتَغْفِرْ لِي، فَقَالَ بِيَدِهِ: «غَفَرَ اللَّهُ لَكُمْ». فَقَالَ رَجُلٌ مِنَ النَّاسِ: يَا رَسُولَ اللَّهِ، الْعَتَائِرُ، وَالْفَرَائِعُ، قَالَ: «مَنْ شَاءَ عَتَرَ، وَمَنْ شَاءَ لَمْ يَعْتِرْ، وَمَنْ شَاءَ فَرَّعَ، وَمَنْ شَاءَ لَمْ يُفَرِّعْ فِي الْغَنَمِ أُضْحِيَّتُهَا»، وَقَبَضَ أَصَابِعَهُ إِلَّا وَاحِدَةً
হারিস ইব্ন আমর (রাঃ) হতে বর্ণিতঃ
ইয়াহিয়া হলেন ইবনু যুরারা ইবনু কুরাইম ইবনুল হারিস ইবনু আমর আল বাহিলী (রাঃ); তিনি বলেন: তিনি বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সাক্ষাত করেন, তখন তিনি তাঁর ‘আজবা নামক উটনীর উপর আরোহী ছিলেন। আমি তাঁর পাশে এসে বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ) আমার মা-বাবা আপনার জন্য কুরবান হোক। আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিনি (ﷺ) বললেন: আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন।এরপর আমি বিশেষভাবে আমার জন্য ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে অন্যদিক দিয়ে তাঁর কাছে এসে বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ), আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তখন তিনি (ﷺ) তাঁর হাত দিয়ে ইঙ্গিত করে বললেন: আল্লাহ তোমাদের সকলকে ক্ষমা করুন।তখন উপস্থিত লোকেদের জনৈক ব্যক্তি বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! ‘আতীরাহ এবং ফারা’-এর ব্যাপারে আপনি কি বলেন? তিনি (ﷺ) বললেন: যার ইচ্ছা আতীরাহ করবে, আর যার ইচ্ছা আতীরাহ করবে না। আর যার ইচ্ছা ফারা’ করবে, যার ইচ্ছা ফারা’ করবে না, কিন্তু ছাগলের কুরবানী রয়েছে। তখন তিনি (ﷺ) তাঁর একটি আঙুল ছাড়া সবগুলো আঙুল একত্রিত করেন।
