৪৬/৬. অধ্যায়ঃ
'আলক্বামাহ্ ইবনু ওয়ায়িল থেকে বর্ণনাকারীদের পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৭২৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭২৬
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ وَهُوَ الْحَوْضِيُّ قَالَ: حَدَّثَنَا جَامِعُ بْنُ مَطَرٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ قَالَ: كُنْتُ قَاعِدًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ رَجُلٌ فِي عُنُقِهِ نِسْعَةٌ. فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ هَذَا وَأَخِي كَانَا فِي جُبٍّ يَحْفِرَانِهَا، فَرَفَعَ الْمِنْقَارَ فَضَرَبَ بِهِ رَأْسَ صَاحِبِهِ فَقَتَلَهُ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اعْفُ عَنْهُ» فَأَبَى وَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، إِنَّ هَذَا وَأَخِي كَانَا فِي جُبٍّ يَحْفِرَانِهَا، فَرَفَعَ الْمِنْقَارَ فَضَرَبَ بِهِ رَأْسَ صَاحِبِهِ فَقَتَلَهُ، فَقَالَ: «اعْفُ عَنْهُ» فَأَبَى ثُمَّ قَامَ. فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ هَذَا وَأَخِي كَانَا فِي جُبٍّ يَحْفِرَانِهَا، فَرَفَعَ الْمِنْقَارَ - أُرَاهُ قَالَ: - فَضَرَبَ رَأْسَ صَاحِبِهِ فَقَتَلَهُ. فَقَالَ: «اعْفُ عَنْهُ» فَأَبَى، قَالَ: «اذْهَبْ إِنْ قَتَلْتَهُ كُنْتَ مِثْلَهُ» فَخَرَجَ بِهِ حَتَّى جَاوَزَ، فَنَادَيْنَاهُ، أَمَا تَسْمَعُ مَا يَقُولُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَجَعَ. فَقَالَ: «إِنْ قَتَلْتُهُ كُنْتُ مِثْلَهُ» قَالَ: نَعَمْ أَعْفُ، فَخَرَجَ يَجُرُّ نِسْعَتَهُ حَتَّى خَفِيَ عَلَيْنَا
জামি‘ ইব্ন মাতার ‘আলকামা ইব্ন ওয়ায়ল থেকে এবং ওয়ায়ল (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বসে ছিলাম। এমন সময় জনৈক ব্যক্তি অন্য একজনকে নিয়ে এসে বলে: হে আল্লাহর রাসূল! এই ব্যক্তি এবং আমার ভাই উভয়ে কুয়ায় কাজ করত, হঠাৎ সে কোদাল উঠিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করল এবং তাকে হত্যা করল।নবী (ﷺ) বললেন: তাকে ক্ষমা করে দাও। সে ব্যক্তি অস্বীকার করে বলল, হে আল্লাহর নবী! এই ব্যক্তি এবং আমার ভাই কুয়া খনন করছিল। হঠাৎ কোদাল তুলে আমার ভাইয়ের মাথায় আঘাত করে হত্যা করল। তিনি (ﷺ) বললেন: তাকে ক্ষমা কর। কিন্তু সে অস্বীকার করল। শেষে তিনি (ﷺ) বললেন: যাও, যদি তুমি তাকে হত্যা কর, তবে তুমিও তার মতো হবে।সে তাকে নিয়ে দূরে যাওয়ার পর আমরা চিৎকার করে বললাম: তুমি কি শুনছ না রাসূলুল্লাহ (ﷺ) কি বলছেন? সে ফিরে এসে বলল : যদি আমি তাকে হত্যা করি তবে কি আমিও ঐরূপ হবো? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ, তাকে ক্ষমা কর। এরপর সে রশি টানতে টানতে বের হলো এবং আমাদের দৃষ্টির বাইরে চলে গেল।
