৪৬/৬. অধ্যায়ঃ
'আলক্বামাহ্ ইবনু ওয়ায়িল থেকে বর্ণনাকারীদের পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৭২৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭২৭
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ سِمَاكٍ، ذَكَرَ أَنَّ عَلْقَمَةَ بْنَ وَائِلٍ، أَخْبَرَهُ، عَنْ أَبِيهِ: أَنَّهُ كَانَ قَاعِدًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَ رَجُلٌ يَقُودُ آخَرَ بِنِسْعَةٍ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قَتَلَ هَذَا أَخِي. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقَتَلْتَهُ؟» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ لَمْ يَعْتَرِفْ، أَقَمْتُ عَلَيْهِ الْبَيِّنَةَ؟ قَالَ: نَعَمْ قَتَلْتُهُ. قَالَ: «كَيْفَ قَتَلْتَهُ؟» قَالَ: كُنْتُ أَنَا وَهُوَ نَحْتَطِبُ مِنْ شَجَرَةٍ، فَسَبَّنِي، فَأَغْضَبَنِي، فَضَرَبْتُ بِالْفَأْسِ عَلَى قَرْنِهِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ لَكَ مِنْ مَالٍ تُؤَدِّيهِ عَنْ نَفْسِكَ؟» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَالِي إِلَّا فَأْسِي وَكِسَائِي، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتُرَى قَوْمَكَ يَشْتَرُونَكَ؟» قَالَ: أَنَا أَهْوَنُ عَلَى قَوْمِي مِنْ ذَاكَ، فَرَمَى بِالنِّسْعَةِ إِلَى الرَّجُلِ. فَقَالَ: «دُونَكَ صَاحِبَكَ». فَلَمَّا وَلَّى قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ قَتَلَهُ فَهُوَ مِثْلُهُ»، فَأَدْرَكُوا الرَّجُلَ فَقَالُوا: وَيْلَكَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنْ قَتَلَهُ فَهُوَ مِثْلُهُ» فَرَجَعَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، حُدِّثْتُ أَنَّكَ قُلْتَ إِنْ قَتَلَهُ فَهُوَ مِثْلُهُ، وَهَلْ أَخَذْتُهُ إِلَّا بِأَمْرِكَ. فَقَالَ: «مَا تُرِيدُ أَنْ يَبُوءَ بِإِثْمِكَ، وَإِثْمِ صَاحِبِكَ» قَالَ: بَلَى. قَالَ: «فَإِنْ ذَاكَ». قَالَ: ذَلِكَ كَذَلِكَ
সিমাক (রহঃ) হতে বর্ণিতঃ
সিমাক (রহঃ) বর্ণনা করেন, আলকামা ইবন ওয়াইল তার পিতা হতে বর্ণনা করেন, একদিন তিনি রসূলুল্লাহ (ﷺ) এর নিকট বসা ছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি অন্য জনৈক ব্যক্তিকে রশিতে বেঁধে টেনে নিয়ে এসে বলল: হে আল্লাহর রসূল! এই ব্যক্তি আমার ভাইকে হত্যা করেছে।রসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন: কিভাবে হত্যা করেছ? সে বলল, আমি এবং তার ভাই এক গাছের লাকড়ি কুড়াচ্ছিলাম। তখন সে আমাকে গালি দিয়ে রাগিয়ে দিল। ফলে আমি তার মাথায় কুড়াল দিয়ে আঘাত করি।রসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন: তোমার নিকট কি অর্থ-সম্পদ আছে, যা তুমি তোমার প্রাণের বিনিময়ে দিতে পার? সে বলল: হে আল্লাহর রসূল! আমার নিকট একটা কম্বল এবং কুড়াল ছাড়া আর কিছুই নেই।তিনি (ﷺ) বললেন: তুমি কি মনে কর, তোমার লোক তোমাকে দিয়াতের টাকা দিয়ে ছাড়িয়ে নেবে? সে বলল: হে আল্লাহর রসূল! আমার গোত্রের নিকট আমার এত মর্যাদা নেই যে, তারা আমাকে মালের বিনিময়ে ছাড়িয়ে নেবে।এ কথা শুনে রসূলুল্লাহ (ﷺ) ওয়ারিসের দিকে রশি নিক্ষেপ করে বললেন, তাকে নিয়ে যাও। যখন সে যেতে লাগল; রসূলুল্লাহ (ﷺ) বললেন: যদি সে তাকে হত্যা করে, তবে সেও তার মতো হবে।লোক গিয়ে তাকে বলল: তোমার সর্বনাশ হোক। রসূলুল্লাহ (ﷺ) বলেছেন। যদি সে তাকে হত্যা করে তবে সেও এরূপ হবে। তখন সে রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ফিরে এসে বলল : লোক বলছে, আপনি নাকি বলেছেন : আমি তাকে হত্যা করলে আমিও তার মতো হবো? আমি তো তাকে আপনার আদেশেই নিয়ে গিয়েছিলাম।তিনি (ﷺ) বললেন : তুমি কি চাও যে, সে তোমার এবং তোমার এই পাপ নিজের ওপর নিয়ে যাক? সে বলল : অবশ্যই। তিনি (ﷺ) বললেন : তাই হবে। সে বলল : তবে তাই হোক।
