৬/১৫. অধ্যায়ঃ
মাগরিবের শেষ সময়
সুনানে নাসাঈ : ৫২৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২৪
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا خَارِجَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سُلَيْمَانَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ: حَدَّثَنِي الْحُسَيْنُ بْنُ بَشِيرِ بْنِ سَلَّامٍ، عَنْ أَبِيهِ قَالَ: دَخَلْتُ أَنَا وَمُحَمَّدُ بْنُ عَلِيٍّ عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيِّ فَقُلْنَا لَهُ: أَخْبِرْنَا عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذَاكَ زَمَنَ الْحَجَّاجِ بْنِ يُوسُفَ. قَالَ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى الظُّهْرَ حِينَ زَالَتِ الشَّمْسُ وَكَانَ الْفَيْءُ قَدْرَ الشِّرَاكِ، ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ كَانَ الْفَيْءُ قَدْرَ الشِّرَاكِ، وَظِلِّ الرَّجُلِ، ثُمَّ صَلَّى الْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ، ثُمَّ صَلَّى الْفَجْرَ حِينَ طَلَعَ الْفَجْرُ، ثُمَّ صَلَّى مِنَ الْغَدِ الظُّهْرَ حِينَ كَانَ الظِّلُّ طُولَ الرَّجُلِ، ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ كَانَ ظِلُّ الرَّجُلِ مِثْلَيْهِ قَدْرَ مَا يَسِيرُ الرَّاكِبُ سَيْرَ الْعَنَقِ إِلَى ذِي الْحُلَيْفَةِ، ثُمَّ صَلَّى الْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى الْعِشَاءَ إِلَى ثُلُثِ اللَّيْلِ أَوْ نِصْفِ اللَّيْلِ - شَكَّ زَيْدٌ - ثُمَّ صَلَّى الْفَجْرَ فَأَسْفَرَ»
বশীর ইব্ন সাল্লাম (রহঃ) হতে বর্ণিতঃ
হাজ্জাজ ইবনু ইউসুফ-এর আমলে আমি এবং মুহাম্মাদ ইবনু আলী (রাঃ) জাবির ইবনু আবদুল্লাহ আল আনসারী (রাঃ)-এর কাছে উপস্থিত হয়ে বললাম, আমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত সম্পর্কে বলুন। তিনি [জাবির (রাঃ)] বললেন, যখন সূর্য ঢলে পড়ল এবং ছায়া স্যান্ডেলের ফিতার সমান হল তখন রাসূলুল্লাহ (ﷺ) নিজের ঘর হতে বের হয়ে যুহরের সালাত আদায় করলেন।পুনরায় যখন ছায়া স্যান্ডেলের ফিতা পরিমাণ ও মানুষের ছায়ার সমপরিমাণ হল তখন আসরের সালাত আদায় করলেন। সূর্য অস্তমিত হলে মাগরিবের সালাত আদায় করলেন। লালিমা অদৃশ্য হলে ইশার সালাত আদায় করলেন। ফজর উদয় হলে (প্রথম ওয়াক্তে) ফজরের সালাত আদায় করলেন। পরের দিন মানুষের ছায়া তার সমান হলে যুহরের সালাত আদায় করলেন। মানুষের ছায়া যখন তার দ্বিগুণ হল এবং সূর্যাস্তের পূর্বে এতটুকু সময় বাকী রইল যে, একজন দ্রুতগামী আরোহী (মদীনা হতে) 'যুলহুলাইফা' নামক স্থান পর্যন্ত পৌঁছতে পারে। তখন তিনি আসরের সালাত আদায় করলেন। সূর্যাস্তের পর মাগরিবের সালাত আদায় করলেন। রাত এক-তৃতীয়াংশ অথবা রাত অর্ধেক হওয়ার পূর্বে (বর্ণনাকারী যায়দ সন্দেহ করেছেন) ইশার সালাত আদায় করলেন। আবার ভোর আলোকিত হলে ফজরের সালাত আদায় করলেন।
