২১/১৫. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করা
সুনানে নাসাঈ : ১৮৫৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৫৮
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ مَنْصُورٍ الْبَلْخِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْوَرْدِ، سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ، يَقُولُ: لَمَّا هَلَكَتْ أُمُّ أَبَانَ حَضَرْتُ مَعَ النَّاسِ، فَجَلَسْتُ بَيْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ فَبَكَيْنَ النِّسَاءُ، فَقَالَ ابْنُ عُمَرَ: أَلَا تَنْهَى هَؤُلَاءِ عَنِ الْبُكَاءِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبَعْضِ بُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»، فَقَالَ ابْنُ عَبَّاسٍ، قَدْ كَانَ عُمَرُ، يَقُولُ بَعْضَ ذَلِكَ: خَرَجْتُ مَعَ عُمَرَ حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ رَأَى رَكْبًا تَحْتَ شَجَرَةٍ، فَقَالَ: انْظُرْ مَنِ الرَّكْبُ، فَذَهَبْتُ فَإِذَا صُهَيْبٌ وَأَهْلُهُ، فَرَجَعْتُ إِلَيْهِ، فَقُلْتُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، هَذَا صُهَيْبٌ وَأَهْلُهُ، فَقَالَ: عَلَيَّ بِصُهَيْبٍ، فَلَمَّا دَخَلْنَا الْمَدِينَةَ أُصِيبَ عُمَرُ، فَجَلَسَ صُهَيْبٌ يَبْكِي عِنْدَهُ يَقُولُ: وَا أُخَيَّاهُ وَا أُخَيَّاهُ، فَقَالَ عُمَرُ: يَا صُهَيْبُ لَا تَبْكِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبَعْضِ بُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ» قَالَ: فَذَكَرْتُ ذَلِكَ لِعَائِشَةَ، فَقَالَتْ أَمَا وَاللَّهِ مَا تُحَدِّثُونَ هَذَا الْحَدِيثَ عَنْ كَاذِبَيْنِ مُكَذَّبَيْنِ، وَلَكِنَّ السَّمْعَ يُخْطِئُ، وَإِنَّ لَكُمْ فِي الْقُرْآنِ لَمَا يَشْفِيكُمْ {أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى} [النجم: 38] وَلَكِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ لَيَزِيدُ الْكَافِرَ عَذَابًا بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»
আব্দুল জব্বার ইব্ন ওয়ারদ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি ইবন আবু মুলাইকা (রাঃ)-কে বলতে শুনেছেন: যখন উম্মু আবান মৃত্যুবরণ করল, আমি লোকজনসহ সেখানে হাজির হয়ে আবদুল্লাহ ইবন উমর (রাঃ) ও ইবন আব্বাস (রাঃ)-এর সামনে বসলাম। তখন মহিলারা ক্রন্দন করলে ইবন উমর (রাঃ) বললেন, এদের কান্না করা হতে কি নিষেধ করা হয়নি? কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, মৃত ব্যক্তির জন্যে তার আত্মীয়-স্বজনের কান্নার কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। তখন ইবন আব্বাস (রাঃ) বললেন, উমর (রাঃ)-ও এরূপ বলেছিলেন।আমি উমর (রাঃ)-এর সঙ্গে বের হলাম। আমরা যখন "বায়দা” নামক প্রান্তরে পৌঁছালাম। তখন উমর (রাঃ) গাছের নিচে একদল আরোহীকে দেখে বললেন, দেখতো আরোহী কারা। আমি গিয়ে দেখলাম যে, সুহায়ব (রাঃ) এবং তাঁর পরিবারবর্গ। তখন আমি তাঁর কাছে এসে বললাম, হে আমীরুল মু'মিনীন! এরা সুহায়ব (রাঃ) এবং তাঁর পরিবারবর্গ। তখন তিনি বললেন, তুমি সুহায়বকে আমার সামনে হাজির কর। যখন আমরা মদিনায় প্রবেশ করলাম এবং উমর (রাঃ) আঘাতপ্রাপ্ত হলেন, তখন সুহায়ব (রাঃ) তাঁর সামনে বসে এই বলে কান্না করছিলেন, হে আমার প্রিয় ভ্রাতা! হে আমার প্রিয় ভ্রাতা! তখন উমর (রাঃ) বললেন, হে সুহায়ব (রাঃ)! তুমি কান্না করো না, কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, মৃত ব্যক্তিকে তার জন্য তার কিছু আত্মীয়-স্বজনের কান্নার কারণে শাস্তি দেওয়া হয়।আমি এ ঘটনা আয়িশা (রাঃ)-এর সামনে উল্লেখ করলে তিনি বললেন, আল্লাহর শপথ! তোমরা এমন কোন ব্যক্তি হতে হাদিস বর্ণনা করছ না যারা দুইজন মিথ্যাবাদী। তবে হ্যাঁ, কান কখনো কখনো ভুল করে বসে। নিশ্চয় তোমাদের জন্য কুরআনে এমন আয়াত আছে যা তোমাদের আশ্বস্ত করবে:أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى“কেউ অন্যের পাপের বোঝা বহন করবে না”- [সূরা আন-নাজম ৫৩: ৩৮]।হ্যাঁ, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ কাফিরদের আজাবকে বৃদ্ধি করেন তার জন্য তার আত্মীয়-স্বজনের কান্না করার কারণে।
